বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে

আড়াইহাজারে ৬ জেলেকে জেলা ও অর্থদন্ড

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৪১ Time View

আড়াইহাজারে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিশনন্দী, টেতিয়া, চৈতনকান্দায় মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনকের নেতৃত্বে চলে ওই অভিযান।

এ সময় ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে দণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ৫ কেজি ইলিশ মাছ, একটি মাছ ধরার বড় নৌকা, একটি বড় টোনা জাল ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এদিকে ভ্রাম্যমাণ আদালত হাবিবুর রহমানের ছেলে হাছান (১৮) ও করিমের ছেলে আসিফকে (২২) ৫ হাজার টাকা অর্থদণ্ড করে। একই সঙ্গে মৃত হক সাবের ছেলে মুক্তার মাঝি (৩০), আব্দুল খালেকের ছেলে আলী মিয়া (৫০), আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ ছালাউদ্দিল ও মোসলেম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেনকে (২৫) দুই দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »