শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

আড়াইহাজারে রাতে অভিযান চলিয়ে বিএনপি নেতাকে গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৭২ Time View

আড়াইহাজার উপজেলা তাতী দলের সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সামসুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ অক্টোবর) রাতে উপজেলার মনোহরদী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে একই রাতে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের বাড়ীতেও পুলিশ অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন পারভীন আক্তার।

তিনি জানান, রাত ২টার দিকে পুলিশ আমাকে ও আমার স্বামীকে গ্রেফতারের জন্য বাড়িতে ব্যাপক তল্লাশী করে। আমার স্বামী জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক বিআর ডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু। সে মহামান্য হাইকোর্টের পুলিশ পটেকশনে আছেন। ঘটনার সময় আমরা কেউ বাড়ীতে ছিলাম না। আমি এই ঘটনার নিন্দা জানাই।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, সামসুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেত্রী পারভীনের অভিযোগ সত্য নয়। আমরা তার বাড়িতে কোন প্রকার অভিযান বা তল্লাশি করিনি। তাছাড়া তার ও তার স্বামীর বিরুদ্ধে কোন মামলা নাই। অভিযান চালাবে কেন?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »