শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

আড়াইহাজারে বিআরটিসির ধাক্কায় নসিমন চালক নিহত

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ Time View

আড়াইহাজারে ঢাকা-বিশনন্দী ফেরিঘাট সড়কে সাদারদিয়া এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় এক নসিমন চালক নিহত হয়েছেন। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজারের থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন আহম্মেদ।

নিহত নসিমন চালকের নাম মো. শরীফ (২৬)। সে বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কিছু মালামাল নিয়ে নসিমনটি যাওয়ার পথে বিআরটিসির একটি বাস সেটিকে ধাক্কা দিলে উল্টে ঘটনাস্থলেই এর চালক নিহত হন। এ সময় বিআরটিসি বাসের চালককে স্থানীয়রা আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান।

নিহত শরীফের বাবা তোফাজ্জল মিয়া বলেন, খুব নির্মমভাবে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।

আড়াইহাজারের থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন আহম্মেদ জানান, বাসের ধাক্কায় নসিমন উল্টে ঘটনাস্থলে চালক মারা যায়। মরদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাস ও বাস চালককে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »