শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭ জেলের জালে থানা থেকে লু.ট হওয়া পুলিশের অ.স্ত্র ছেলে হ.ত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হ.ত্যা মামলার আসামি গ্রেফতার

ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১২৯ Time View

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর সামনে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষক, কবি, লেখক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংগঠনটির আহ্বায়ক কবি, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক পানাম নগরী ঘিরে, সোনারগাঁয়ের বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল পঙ্খিরাজ নদী, যা এখন পঙ্খিরাজ খাল হিসেবে পরিচিত। এ নদী ছিল প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে যাতায়াতের অন্যতম মাধ্যম। এটি ব্যবহার করেই প্রাচ্য ও প্রাশ্চাত্যে বিশ্বখ্যাত মসলিন কাপড় রপ্তানি করা হতো। বর্তমানে ঐতিহ্যবাহী এই নদীটি দখলের কারণে প্রায় বিলুপ্তি পথে। দ্রুত এ ঐতিহাসিক নদীটিকে পুনঃখনন করে সংরক্ষণের দাবী জানানো হয় মানববন্ধনে।

বক্তারা আরও বলেন, সোনারগাঁওয়ে পঙ্খিরাজ নদীসহ অন্যান্য খাল ও জলাশয়গুলো ভরাট ও দখলের কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন সেজন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো.মতিউর রহমান, সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, একাত্তর টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ, লেখক ও সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি এরশাদ হুসাইন অন্য ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »