শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

সোনারগাঁয়ে সকল উন্নয়নের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার: এমপি খোকা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২১৩ Time View

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে৷ দেশি-বিদেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল উন্নয়নের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি দায়িত্ব পালন করেছি মাত্র।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকাল পযর্ন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে বিশুদ্ধ পানি সরবরাহ স্কিম উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

গঙ্গাপুর বাজারে বিশুদ্ধ পানি সরবরাহ স্কিম ছাড়াও কাজিপাড়া বাজার থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা, আদমপুর কাঁচা রাস্তার উপর সেতু নির্মাণ, আমগাঁও বড়গাঁও এলাকার আর সি সি রাস্তা ও সাদিপুর ইউনিয়ন পরিষদে বিশুদ্ধ পানি সরবরাহ স্কিমসহ ১০টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আল আমিন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ মোল্লাসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »