রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও প্রেমের বাজারে ব্রিজের উদ্বোধন

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২০৪ Time View

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, বিজয় পার্ক ও গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন। বুধবার (২৫ অক্টোবর) বিকালে ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে এসব কাজের উদ্বোধন করেন তিনি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাবেদ রায়হান জয়।

এছাড়াও অত্র ইউনিয়নে আরোও কয়েকটি গ্রামীণ রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর ও প্রেমের বাজারে ব্রিজের উদ্বোধন করেন এমপি খোকা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ এলজিইডির উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, জাপা পৌর নেতা হাসান ইমাম, হারুন মেম্বারসহ অত্র ইউনিয়নের সকল মেম্বারগন, জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »