শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ

সোনারগাঁয়ে নিখোঁজের সাতদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৯৮ Time View

সোনারগাঁয়ে নিখোঁজের সাতদিন পর সাদেক শিকদার নামে সত্তুর (৭০) বছর বয়সের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেনিখালী এলাকায় একটি বালুর মাঠের পাশে ঝোঁপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এসময় এলাকার শত শত নারী পুরুষ সেখানে ভীড় করেন। নিহত সাদেক শিকদারের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চক্রতলা গ্রামে। তিনি বেশ কিছুদিন যাবত সোনারগাঁ উপজেলার বাড়ীমজলিশ এলাকায় তার মেয়ের বাসায় থাকতেন। মেয়ের জামাতা মোসলেউদ্দিন জানান, গত ১৬ মে বিকেলে আসরের নামাজ পড়তে মসজিদে গিয়ে নিখোঁজ হন বৃদ্ধ সাদেক শিকদার। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বাবার সন্ধান না পেয়ে তার মেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, গতকাল বুধবার বিকেলে বালুর মাঠের ঝোঁপ থেকে দূর্গন্ধ ছড়ালে এলাকাবাসী সেখানে লাশ দেখতে পান। পরে তারা থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, লাশটিতে পঁচন ধরায় শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে। তবে এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »