শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার: ৮ বছর পর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩৫৬ Time View

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ৮ বছর পলাতক থাকার পর ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ জুন) সকালে এ তথ্য জানান র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

এর আগে, ২০১৫ সালে রাজধানীর শাহবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয় আবু নাসির (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এরপর থেকেই পলাতক তিনি। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে নাসিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু নাসিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার গংগা শিবপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাসিরের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ২০১৫ সালের একটি ধর্ষণ মামলা রয়েছে। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে নাসিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »