সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সিদ্ধিরগঞ্জে ড্রাইং কারখানার সামনে থেকে নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২২৫ Time View

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসরীন আক্তার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) সকাল ৯ টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার সিমা ড্রাইংয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নাসরীন আক্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার আশরাফ দেওয়ানের মেয়ে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত ওই নারী গতকাল রাতে একটি বাউল গানের আসরে গান শুনতে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরেন নি। আজ সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানালে আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করি। আমরা এ বিষয়ে তদন্ত করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »