মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিনের ঝুটের গোডাউনে অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২১৭ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া দশটায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানা যায়।

এদিকে খোঁজ নিয়ে জানা যায় নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও তার ছোট ভাই রবিনের মালিকানাধীন ওই ঝুটের গোডাউনটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সরকারি উপ-পরিচালক ফখরউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আদমজি ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিভাবে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন যেহেতু নিয়ন্ত্রণে আসেনি তাই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

এদিকে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা জানান, ঝুটের এই গোডাউনটি আমার এবং আমার ছোট ভাই রবিনের যৌথ ব্যবসা। এই গোডাউনটিতে কোন বিদ্যুতের সংযোগ নেই। তাই শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও নাই। গত তিন মাস আগে এই গোডাউনটি তৈরি করেছি শুধুমাত্র ঝুট মজুদ রাখার জন্য। শত্রুতা বসত এই গোডাউনটিতে আগুন লাগানো হয়েছে বলে দাবী কাউন্সিলরের। তিনি দাবি করছেন নাশকতাকারীরাই গোডাউনটিতে সংযোগ করেছে। অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ঝুট পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »