শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায় সিদ্ধিরগঞ্জে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গার্মেন্টসকর্মী নি.হ.ত যুবদল নেতা খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি শুরু সিদ্ধিরগঞ্জে ম্যাগজিন সংযুক্ত পি.স্তলসহ গ্রেপ্তার ১

নমিনেশন দেওয়ার মালিক আল্লাহ: গণসংযোগকালে নিজ দলে প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে মান্নান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View

বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আল্লাহ আমার ভাগ্যে ধানের শীষের মনোনয়ন রেখেছেন। তাই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। আজকে যারা ষড়যন্ত্র করছেন যদি তাদের মধ্য থেকে কেউ একজন মনোনয়ন পেতো তাহলে আমি তাদের সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতাম, কিন্তু দল ও ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম না। মনোনয়ন চাওয়া দোষের কিছু না। মনোনয়ন যে কেউ চাইতেই পারে। যে ৭ জন দল ও ধানের শীষের বিরুদ্ধে একসাথে বসে ষড়যন্ত্র করছেন তাদের মধ্যে অনেকের বিএনপির প্রাথমিক সদস্য পদটিও নাই।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা ভূইয়া সিটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন মান্নান।

এসময় তিনি দলে তার প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, আসুন দলের সিদ্ধান্ত মেনে দল ও দলের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করি এবং ষড়যন্ত্র পরিহার করুন। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সিদ্ধিরগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট মো. রাকিবুর রহমান সাগর এর সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন তাঁতীদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক ও নাসিক কাউন্সিলর আয়েশ আক্তার দিনা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর তাঁতীদলের সভাপতি মীর আলমগীর হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার ও সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »