শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ

শীতলক্ষ্যায় ৭ টি নৌযানকে ৮৩ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩০৯ Time View

নারায়ণগঞ্জে রাতের বেলায় চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করাসহ নানাবিধ কারণে শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৭টি নৌযানকে ৮৩ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ন-পরিচালক মো. শহীদ উল্ল্যাহ, সহকারী পরিচালক মো. নাহিদ হোসেনসহ বিআইডবি¬উটিএর পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দর যুগ্ম-পরিচালক মো: শহীদ উল্ল্যাহ বৃহস্পতিবার বিকেলে জানান, সন্ধ্যার পর নৌ পথে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় মোট এগারোটি নৌযান পরিদর্শনে সাতটি নৌযানের বিরুদ্ধে জরিমানা বাবদ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং চারটি নৌযানে কোনো ত্রুটি পাওয়া না গেলে সেগুলোকে ছেড়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »