শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫

বক্তাবলী গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪৩৫ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনার ১৯৭১ সালে ২৯ নভেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নিহত ১৩৯ জন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বক্তাবলী গণহত্যা দিবস পালিত হয়েছে।

বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভে সরকারি বেসরকারিসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (২৯ নভেম্বর) সকালে বক্তাবলীর লক্ষ্মীনগর এলাকায় অবস্থিত বধ্যভূমি এবং কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে নানা কর্মসূচির মধ্য দিয়ে বক্তাবলী গণহত্যা দিবস পালন করা হয়।

সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এম শওকত আলীর ইউপি সদস্যগণসহ নানা শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা দিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি (সদর) লায়লাতুন হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি সদস্য আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাছির সরদার, মোহাম্মদ আল আমিন, আব্দুল কাদির ফকির, রাসেল ভান্ডারী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল আলম সরকার, সহকারী নূর মোহাম্মদ প্রমুখ।

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »