বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

১ মাসের মধ্যে এই সরকারের পতন ঘটাবো ইনশাল্লাহ: সজল

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর সব সময় রাজপথে ছিল এবং রাজপথে থাকবে। আমরা বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হয় তাহলে আগামী এক মাসের মধ্যে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো ইনশাল্লাহ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল নগরীর চাষাড়া মিশন পাড়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, আমরা যুবক দলের নেতাকর্মীরা ওয়াদাবদ্ধ হয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও এই সরকারের পতন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন কারণ আগামী রাষ্ট্রের নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরবো না। পরিবার ভাই বন্ধু সবাইকে ছেড়ে আমরা রাজপথে আছি রাজপথেই থাকবো। মহানগর যুবদলের নেতা কর্মীরা রাজপথে রক্তদিতেও প্রস্তুত রয়েছে। আগামী দিনে অবৈধ সরকারকে রাজপথে জবাব দিব ইনশাল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয়) সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।

এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »