বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

মনোনয়নের আগে এটা চিন্তা করেন যে দল কিভাবে ক্ষমতায় যাবে: খোকন সাহা

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, ‘অনেকে নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করে। কে মনোনয়ন পাবে, কে পাবে না; এ নিয়ে হিসাব-নিকেশ করেন। তাদের আমি বলতে চাই, মনোনয়ন পেলেন কিন্তু নেত্রী ক্ষমতায় আসলো না, তাহলে আপনার কি লাভ।’

যারা মনোনয়নের চিন্তায় ব্যস্ত তাদের আমি বলবো, ‘মনোনয়নের আগে এটা চিন্তা করেন যে দল কিভাবে ক্ষমতায় যাবে। যারা নেত্রীকে নিয়ে কটু কথা বলে তাদের নিয়ে চিন্তা ভাবনা করেন। আজ বিএনপি নেত্রী ও বঙ্গবন্ধু সম্পর্কে অশ্লিল বক্তব্য দেয়, গায়ে লাগে না আপনাদের? কে এমপি হবে কে মন্ত্রী হবে, কে মেয়র হবে সেই চিন্তায় আপনারা বিভোর। আপনারা সব বাদ দিয়ে নেত্রীর জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর রাইফেল ক্লাবে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ১৬ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের ডাকা সমাবেশকে সফল করার লক্ষে ওই কর্মী সভার আয়োজন করা হয়। এ বিষয়ে খোকন সাহা বলেন, ‘নেতা আমাদের সাথে কথা বলেছে এবং আমাদের জিজ্ঞেস করেছে যে ১৬ তারিখের সমাবেশ করবো কি না? আমরা সিদ্ধান্ত দিয়েছি যে, এই সমাবেশ অবশ্যই হবে। কারণ এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, জাতীয়-আন্তর্জাতিক শক্তিরা মাঠে নেমেছে। ওরা বাংলাদেশের মানচিত্রের উপর থাবা মারতে চায়। ওরা বাংলাদেশে শক্ত ঘাটি করতে চায়। নেত্রী বঙ্গবন্ধু কন্যা কারো সাথে আপোষ করে না। দেশের মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নেত্রীর শক্তি। কয়েকদিন আগে আপনারাও দেখেছেন বিশ্ব নেতারাও নেত্রীকে সম্মান করেছেন।

তিনি আরও বলেন, মিটিং এর শেষ পর্যায়ে দেখি অনেকে চলে যায়। সকলে মিটিং এর শেষ পর্যন্ত থাকে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে দেশের মানুষ বুঝবে, আওয়ামী লীগ একটি শক্তিশালি সংগঠন। নেতা যেভাবে বলে সেভাবে প্রস্তুত থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জিএম আরমান, দপ্তর সম্পাদক এড. বিদ্যুত কুমার, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »