বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

বিএনপির-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি জামায়াত তো আজকে নতুন না, ২০১৩-১৪ সালে ওরা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। জীব-জন্তুও বাদ যায়নি। তারা মানুষ পোড়ায় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ণ ইউনিট করে মানুষকে সুস্থ করছেন। এটাই আমাদের বৈশিষ্ট্য।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়নগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। যারাই এ অপকর্মগুলো করছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো।’

তিনি আরো বলেন, মাদক এমন একটি জিনিস। এটা আমাদের দেশে তৈরি হয় না। এটা পাশের দেশ থেকে আসে। মিয়ানমার থেকে ইয়াবা আসে। আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। মিয়ানমারের সঙ্গে কথা বলে তো লাভ হচ্ছে না। তবে আমরা আমাদের কোস্ট গার্ড আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরো শক্তিশালী করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা মনে করি তরুণ প্রজন্মকে যদি মাদকমুক্ত না রাখতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা (সাংবাদিক) যদি মাদকের কুফল সম্পর্কে সকলকে না জানান তাহলে আমরা এটা থেকে মুক্ত হবো কী করে। এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
পরে মন্ত্রী নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »