শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

প্রতিবন্ধী স্কুলে সিলিং ফ্যান বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৪৮ Time View

সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল মধুগড় এলাকায় আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার দ্বারা পরিচালিত প্রতিবন্ধী স্কুলে দুটি সিলিং ফ্যান বিতরণ করেছে মানব কল্যাণ পরিষদ। ১৯ জুলাই দুপুরে মানবতার সেবায় ফ্যানগুলো বিতরণ করা হয়।
স্কুল সূত্রে জানাযায়, প্রতিবন্ধী শিক্ষার্থীরা গরমে অস্থির হয়ে পড়ে এবং ক্লাস করতে অসুবিধা হওয়ায় আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ বিষয়টি জানতে পারে।
পরবর্তীতে সংগঠনটির অর্থায়নে দুটি সিলিং ফ্যান ব্যবস্থা করে দেয়। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সংগঠনের পক্ষে প্রতিবন্ধী স্কুলের সভাপতি মোঃ সেলিম রেজার হাতে ফ্যান দুটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন খোকন ও সমাজকর্মী মোঃ ইমতিয়াজ ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবন্ধী শিক্ষার্থীরা ফ্যান পেয়ে আনন্দিত হন। এসময় আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সহ স্কুলের শিক্ষকরা মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ প্রসঙ্গে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, প্রতিবন্ধীদের বোঝা মনে করা যাবে না। তারা আমাদেরই সন্তান এবং তাদের সঠিক পরিচর্যায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সব সময় সর্বদা সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »