শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩দিন ব্যাপী জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ শুরু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সকালে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার)।

আনজুমান আরা আকসির এর সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ্ব খবির আহমেদ ও ফারুক বিন ইউসুফ পাপ্পু,অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার,কার্যনির্বাহী সদস্য রোকসানা খবির,মোঃ আসলাম, মাহবুবুল হক উজ্জল, ডা.রাকিবুল ইসলাম শ্যামল, আতাউর রহমান মিলন, মাহবুব হোসেন বিজন, সুমন ভুইয়া, হাজী নুর ইসলাম, রফিকুল হাসান রিপন, আরাফাত আহমেদ রাজিব প্রমুখ।

সুইস লীগ পদ্ধতিতে রেটিং ও নন রেটিং এ চ্যাম্পিয়ণশিপে জেলার প্রায় ৪১ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, খেলাধুলার নিয়মিত চর্চার মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং এর মত সামাজিক ব্যাধি দূর করতে হবে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সবধরনের খেলাধুলা আয়োজনে তার অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান অতিথি।

প্রথম দিনের খেলায় ২ রাউন্ড শেষে পূর্ণ ২ পয়েন্ট শীর্ষে আছেন ক্যান্ডিডেট মাষ্টার আবু হানিফ,মোঃ শামীম, রুবেল হোসেন, হাবিবুর রহমান সোহেল, মেজবাহ উদ্দিন, মো. ওমর ফারুক, মোকছেদ খান, মো. নুরুল আমিন। আগামীকাল সকাল ৯টায় শুরু হবে খেলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »