শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

তারা ডেঙ্গুর নামে টাকা বরাদ্দ দিয়ে দুর্নীতি করে পকেট ভারি করছে: সাখাওয়াত

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৪৩ Time View

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এ সরকার জনগণের কথা চিন্তা করে না। ইতিপূর্বে করনার সময় হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আজকে তারা ডেঙ্গুর নামে টাকা বরাদ্দ দিয়ে দুর্নীতি করে পকেট ভারি করছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চাষাড়া মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের ব্যর্থতা, ডেঙ্গু প্রতিরোধে সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

তিনি আরও বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনার সরকারের পদত্যাগ করতে হবে। আর এই অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এদেশে নির্বাচন ব্যবস্থা করতে হবে। এছাড়াও এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আজম খান।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, শাহিন আহমেদ, সাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন রিপন, শাহাদুল্লাহ মুকুল, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, মহিউদ্দিন শিশির, নজরুল ইসলাম সরদার, আল আমিন প্রধান, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »