শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ Time View

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জস্থ হিরাঝিল এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপি’র সভাপতি শাহজাহান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »