মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

রূপগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় যুবদল নেতা নি.হ.ত

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ Time View

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদ হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতের দিকে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার কুদরত আলীর ছেলে এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় মাহমুদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, “পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »