বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

গণধর্ষন মামলায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৪৩ Time View

রূপগঞ্জে বেড়ানোর কথা বলে এক যুবতীকে (২৩) গণধর্ষন করেছে প্রেমিক ও তার দুই বন্ধু। মোবাইল ফোনে তাদের পরিচয় ও প্রেম হয় বলে জানা গেছে।

গত মঙ্গলবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবতীর দায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযুক্ত প্রেমিক রিমন হাওলাদার (২৩) ও তার বন্ধু আসিফকে (২৪) গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত রিমন হাওলাদার বরিশালের আগৈলঝাড়া থানাধীন মোহনকাঠি গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে ও আসিফ যশোর মনিরামপুর থানাধীন খানপুর শেখপাড়া গ্রামের তরিকুলের ছেলে। তারা উভয়ে রূপগঞ্জ আমলাবো এলাকার রিপন হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান জানান, দীর্ঘদিন যাবত গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার রিপন হাওলাদারের ভাগিনা রিমন হাওলাদারের সাথে মিরপুর পল্লবী এলাকার এক যুবতীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে গত ১৫ আগষ্ট রিমন ওই যুবতীকে ফোনে বেড়ানোর প্রস্তাব দেয়। এতে যুবতী রাজি হলে পল্লবী থেকে প্রথমে কুড়িল নিয়ে আসে। সেখানে পূর্ব থেকে অপেক্ষমান রিমনের বন্ধু আসিফ এবং শামীম তাকে একটি প্রাইভেটকারে তুলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় লাক মিয়া চেয়ারম্যানের পরিত্যক্ত বাড়িতে এনে জোরপূর্বক গণধর্ষন করে। পরে রাতেই ধর্ষনকারীরা তাকে রাজধানীর খিলক্ষেত এলাকায় রেল লাইনের পাশে ফেলে চলে আসে। এ ঘটনায় বুধবার রাতে রূপগঞ্জ থানায় এসে ওই যুবতী ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার আমলাবো এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিমন হাওলাদার ও সহযোগী আসিফকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »