শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর ছাত্রদলের দোয়া

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ Time View

বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিবাগত রাতে শহরের মাসদাইর এলাকার মসজিদ ও মাদ্রাসায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা ও সরকারি কদম রসুল কলেজের সাবেক সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান রিফাতের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মাসদাইর ছোট কবরস্থান সংলগ্ন সরদার বাড়ি মসজিদে মোনাজাতের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচী। পরবর্তীতে বেকারির মোড় এলাকার আল মাদ্রাসাতুল মাদানিয়া সিরাজুল উলুম মাদ্রাসায় কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় প্রধান অতিথি দোয়া অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন দেশনেত্রী এবং এদেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী। মহান আল্লাহর দরবারে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

অনুষ্ঠানে ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত বলেন, “দেশমাতার বিদেহী আত্মার শান্তি কামনায় আমরা আজ এতিম শিশু ও সাধারণ মুসল্লিদের নিয়ে দোয়ার আয়োজন করেছি। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

দোয়া অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদে পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষ ফরিয়াদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »