মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

শামীম ওসমানের আবেদনে দ্রুত কমিটি দেয়ার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২০৯ Time View

দীর্ঘদিন ধরে আটকে আছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটি। অবশেষ সেই সকল কমিটি দিতে সরাসরি দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে অনুরোধ করেছেন এমপি শামীম ওসমান। আর এর প্রেক্ষিতে দ্রুত কমিটি গুলো গঠন করার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ নির্দেশ দেন তিনি।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে এমপি শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এ জায়গার কমিটি ঝুলে থাকে, এটা ঝুলে থাকা উচিত হবে না। সামনের সময় আমরা চাই ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মী, হাইব্রিড না। যাদের সিএসআরএস পর্চা আছে তাদের দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সব কমিটি করা হোক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »