সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ইসলামী আন্দোলনের বিজয় র‌্যালি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭৪ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় র‌্যালির করবেন মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৩ ডিসেম্বর) সংগঠনের প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ডিআইটি চত্বর থেকে সকাল ১০ টায় বিজয় র‌্যালি বের করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিজয়ের ৫২ বছর অতিক্রান্ত করতে চলেছে বাংলাদেশ। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা পাক হানাদার বাহিনী থেকে দেশকে স্বাধীন করতে পেরেছি ঠিক। কিন্তু দুঃখ ও পরিতাবের বিষয় বর্তমানে সেই স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত। সাম্য নেই, মানবিক মর্যাদা নেই, নেই ন্যায় বিচার। যেদেশে রাতের আধারে মানুষের ভোটাধিকার হরণ করে নেয়া হয় সেখানে মানবিক মর্যাদা কতটুকু তা সহজে অনুমেয়।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে। কারো বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে আন্দোলনের কাজ বাধাগ্রস্থ করা সম্ভব নয়। আমাদের আন্দোলন থেমে যায়নি। পীর সাহেব চরমোনাই পরামর্শক্রমে যখন যে আন্দোলনের ডাক দিবে আমরা সেখানে ঝাপিয়ে পড়বো। বিশেষকরে আমরা দেশ ও জাতির জন্য ধ্বংসযজ্ঞ কোন আন্দোলন সংগ্রাম করতে চাই না। সুতরাং সরকারকে আমরা আহবান জানাই ১৮ সালের প্রহসনের নির্বাচন না করে এবার জাতীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন দিন। অন্যথায় আপনাদের পরিণতি ভাল হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »