শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

বিএনপি-জামায়াতের টানা অবরোধের প্রতিবাদে শহরে ২নং রেলগেইট দলীয় কার্যালয়ে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে নাশকতা ঠেকাতে দলের মহানগর কার্যালয়ের সামনে যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হন।

পরে আওয়ামী যুবলীগের সেক্রেটারী উজ্জলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কে ঘুরে। মিছিলটি শহরের ২নং রেলগেইট, ডিআইটি, মন্ডলপাড়া হয়ে দলীয় কার্যালয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হরতাল অবরোধের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান রিপন, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হীরা, হিমেল খান হিমু সহ ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা।

মিছিলের সংক্ষিপ্ত বক্তব্যে উজ্জ্বল বলেন, সন্ত্রাসী দল বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিরোধে আমরা মাঠে আছি। এখন থেকে নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। তারা নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি। তারা যেখানেই নাশকতা করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »