রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

প্রতিদ্বন্দ্বি থাকলে নির্বাচন সুন্দর হবে, জনগণ আনন্দ করতে পারবে: সেলিম

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ Time View

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী একেএম সেলিম ওসমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লাঙ্গল’ প্রতীক পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে সেলিম ওসমানকে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক।

প্রতীক বরাদ্দ দেওয়ার পর সেলিম ওসমান গণমাধ্যমকে বলেন, আমি মানুষদের কাছ থেকে ভালবাসা পেয়েছি। আমি যদি মানুষকে ভালোবেসে থাকি তবে আমি নির্বাচনে ভালো একটি ফলাফল পাবো, এটিই আমার আশা। মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে। আমি যদি এবার বিজয়ী হই, জনগণের সাথে মিলে আমি উন্নয়নের কাজ করবো। দীর্ঘ সাড়ে ৯ বছর আমি যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করে যাব।

তিনি বলেন, আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের আমি সম্মান করি। প্রতিদ্বন্দ্বি থাকলে নির্বাচন সুন্দর হবে, জনগণ আনন্দ করতে পারবে।

এবার নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন। এরা হলেন এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মো. আব্দুল হামিদ ভাষানী ভূঁইয়া (তৃণমূল বিএনপি) ও ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা করতে পারবে প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবশেষে ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »