রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

হত্যা মামলার পলাতক আসামীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৪৮ Time View

বন্দরে হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত ওই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীর নাম উজ্জল মিয়া (৩৫)। সে বন্দরের মদনপুর এলাকার মো. আলী আকবরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আনোয়ার হোসেন, নজরুল ও তাজুল নামে ৩জনকে বেখসুর খালাস দেওয়া হয়।

বাদী পক্ষের আইনজীবী এড. আনোয়ার হোসেন বলেন, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর অটোরিকশা নিয়ে বিরোধের জেরে রাসেলকে আসামিরা ধরে নিয়ে যান। শফিকুল ইসলাম ছেলেকে উদ্ধার করতে গেলে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় শফিকুলের মামা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর বন্দর থানায় করা মামলায় আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »