শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫

বন্দরে যুবককে গলা কেটে হ.ত্যা

বন্দর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬০ Time View

বন্দরে তৌহিদ (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় ২৪ নং ওয়ার্ড বন্দরের আমিরাবাদ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত তৌহিদ ২৪ নং ওয়ার্ড বন্দরের আমিরাবাদ বক্তারকান্দি এলাকার মিশুক চালক মামুন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, তৌহিদের বাবা একজন মিশুক চালক। তৌহিদ মাঝে মধ্যে পরিবারের সহযোগিতার জন্য বাবার মিশুক চালাতেন। সম্প্রতি তার কিছু খারাপ প্রকৃতির বন্ধু জোটে বলে প্রতিবেশীরা জানান। শুক্রবার (৯ জানুয়ারী) সন্ধ্যার দিকে আমিরাবাদ বাসস্ট্যান্ডের কাছে পতিত জমিতে তৌহিদের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, শুক্রবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় তৌহিদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং অপরাধী শনাক্তে মাঠে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »