শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৭৬ Time View

ফতুল্লা প্রতিনিধি

 

ফতুল্লায় মায়ের কোল থেকে খালের পানিতে পড়ে এক কণ্যা শিশু নিহত হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকার যাত্রারমাঠ সংলগ্ন খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার মায়ের কোল থেকে পড়ে নিখোঁজ হয় ওই শিশু। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসিন।

নিহত শিশুর নাম সুমাইয়া। তার বয়স ১৬ মাস। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রারমাঠ এলাকায় ঝুটের গোডাউনে কাজ করেন সুমন ও তার স্ত্রী মিনারা। তাদের ১৬ মাস বয়সী শিশু সন্তানকে কাজের সময় কাছেই রাখেন। শুক্রবার বৃষ্টির সময় মায়ের কোল থেকে সুমাইয়া খালের পানিতে পড়ে যায়। তখন খালের পানিতে গভীর থাকায় তাৎক্ষনিক প্রায় ২৫/৩০জন লোক নেমে খোঁজাখুজি করে পায়নি। শনিবার সকাল থেকে প্রায় অর্ধশতাধীক লোক খালের পানিতে নেমে ব্যাপক খোঁজাখুজি করতে থাকে। এরপর দুপুর সোয়া ১টায় কচুরী পানার মধ্যে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসিন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত শেষে লাশটি শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »