সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্নহত্যা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ ডিসেম্বর) রাতে ফতুল্লার উত্তর নরসিংপুর কাওয়া পাড়া এলাকা থেকে আবুল হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মোহাম্মদ আলীর বাসায় ভাড়াটিয়া ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় রাতেই ফতুল্লা মডেল থানায় আত্মহত্যার অভিযোগ এনে আবুল হোসেনের স্ত্রী লিপি খাতুন আবেদন করেন। লিপি খাতুন (৪২) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গাড়দহ গ্রামের জালাল মিয়ার মেয়ে।

লিপি খাতুন জানান, ফতুল্লার উত্তর নরসিংপুর কাওয়া পাড়া এলাকার মোহাম্মদ আলীর ভাড়াটিয়া বাসায় স্বামী আবুল হোসেনসহ সন্তানদের নিয়ে ভাড়া থাকেন তিনি। স্বামী ও স্ত্রী দুই জনই গার্মেন্টসে কাজ করেন। বর্তমানে তার স্বামী কাজকর্ম না করে বাসায় থাকেন। এ নিয়ে বিভিন্ন সময় আবুল হোসেনের সঙ্গে লিপির নানা বিষয় নিয়ে মান অভিমান হয়। এতে অভিমান করে আবুল হোসেন নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »