রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

বটি দিয়ে কুপিয়ে মাকে খুন, ছেলে গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

ফতুল্লায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ রেলষ্টেশন উকিলবাড়ি এলাকায় সড়কে ওই ঘটনা ঘটেছে। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আজম মিয়া।

নিহত মায়ের নাম মধুমালা বেগম (৫৫)। আর ঘাতক ছেলের নাম সুমন মিয়া (৩৫)। এ ঘটনায় নিহত মধুমালার স্বামী নুরুল ইসলাম থানায় অভিযোগ করার পর পুলিশ সুমনকে ধারালো বটিসহ গ্রেপ্তার করেছে।

ঘটনার প্রতক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে বারোটার চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখতে পান রাস্তায় পরে রক্তাক্ত এক মহিলা। পাশেই দাড়িয়ে আছে এক যুবক ও এক পুরুষ। সামনে গিয়ে তাদের কে তিনি চিনতে পারেন। তখন দেখেন রাস্তায় পরে থাকা মহিলাটি হলো মধুমালা বেগম আর দা হাতে দাড়িয়ে আছে তারই ছেলে আর পাশে দাড়ানো পুরুষটি হচ্ছে মধুমালার স্বামী। ছেলেটি মাদকাসক্ত ছিলো।

নিহতের স্বামী নুরুল ইসলাম জানান, পরিবার নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলষ্টেশন উকিল বাড়ি মোড় এলাকায় কামরুন নাহারের বাড়িতে ভাড়া থাকি। বাড়ির কাছে আমার ভাতের হোটেল আছে। আমরা স্বামী-স্ত্রী ওই হোটেল চালাই। আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয় সন্তান। মানষিক ভারসাম্যহীন হওয়ায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই কন্যা সন্তানসহ বাবার বাড়ি চলে যায়। এরপর ৬বছর আগে সুমনকে বিদেশে (ইরাক) পাঠানো হয়। সেখানে দুই মাস থেকে দেশে চলে আসছে। রাতে হোটেল থেকে বাসায় ফেরার পথে দেখতে পায় সুমন ঘর থেকে বটি নিয়ে এসে রাস্তায় তার মাকে এলোপাথারী কুপিয়ে মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এতে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সুমন বটি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়ে ছিলো। খবর পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ এসে সুমনকে ঘর থেকে বটিসহ গ্রেফতার করে এবং তার মায়ের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নূরে আজম মিয়া বলেন, মাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে ছেলেকে ভারসাম্যহীন বলা হচ্ছে। এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরীয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »