বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ফতুল্লায় মামুন হত্যা মামলায় গ্রেপ্তার ১

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৪ Time View

ফতুল্লায় আল-মামুন হত্যাকান্ডে সাইফুল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক হত্যা মামলার এজাহার নামীয় আসামী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফতুল্লা ইসদাইর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার (সিনি. সহকারী পরিচালক) কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামীদের সাথে নিহত আল-মামুনের মাদক ব্যবসাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে আসামী সাইফুল ও তার অন্যান্য সহযোগীরা মিলে গত ৫ ডিসেম্বর ফতুল্লা ইসদাইর স্টেডিয়াম রোড এলাকার ইমন সাহেবের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ভিকটিম আল-মামুনকে একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র-সস্ত্র ছোরা, চাকু, সুইচ গিয়ার, লোহার রড ও লাঠি-শোটা দিয়ে আঘাত করে মারাত্মক জখম করলে ভিকটিমের ডাক চিৎকারে আশে পাশের লোক জন এলে আসামীরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আল-মামুনকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের পিতা মো. বাবুল মিয়া পরদিন ফতুল্লা মডেল থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আসামীকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »