বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

ফতুল্লায় পদ্মা রেলসেতুর নিচে মিলল অজ্ঞাত যুবকের লাশ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ Time View

ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহত যুবকের পড়নে দুটি জামা ও একটি টাউজার প্যান্ট এবং পায়ে জুতা রয়েছে। একটি হাত ভাঙা। ধারণা করা হচ্ছে, পদ্মা রেল সেতুর উপর থেকে পড়ে মারা গেছে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »