বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

জলাবদ্ধতা নিরসনে ফতুল্লাবাসীর মানববন্ধন

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ Time View

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগর পূর্ব পাড়া ও মধ্য পাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য এলাকাবাসী মানববন্ধন করেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসীরা বলেন. স্থানীয় জনপ্রতিনিধিগন দীর্ঘ এক যুগ ধরে এই জলাবদ্ধতা নিরসনের জন্য নানান প্রতিশ্রুতি দিলেও এর কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা বলেন, বিসিক শিল্প নগরীর অধিকাংশ মানুষ এই এলাকায় বসবাস করে। প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এই জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন । এতে করে জনগণের সাধারণ জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে। এসময় আরেক বক্তা বলেন, অপরিকল্পিত নগরায়ন ও ভূমিদস্যুদের প্রভাবে মরাখাল ভরাট হওয়ায় এই জলাবদ্ধতার মূল কারণও বটে। তবে সরকার চাইলে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এই খাল উদ্ধার করে ও পরিকল্পিত ভাবে নগরায়ণের মাধ্যমে এনায়েতনগর, মুসলিম নগর, পূর্ব পাড়া, মধ্য পাড়া এলাকাবাসীর স্বস্তি ফিরিয়ে দিতে পারে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুসলিম নগর পূর্বপাড়া বাসিন্দা এডভোকেট ওয়ালি উল্লাহ রাসেল, আবদুল মোমিন, মো: জামাল মাদবর, আওলাদ মাদবর, মধ্যপাড়ার মো: আনোয়ার মাদবর, মো: আজহার, হাজী মো: আলী আকবর, আব্দুল্লাহ, মো: মিলন, আক্তার, মান্না, আল আমিন, হাজী মো: আলী নেওয়াজ, মো: সুলতান, দৌলত মাদবর ও ফয়সাল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »