মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

আড়াইশ কোটি টাকা বরাদ্ধ ফতুল্লা স্টেডিয়ামের জন্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২৮ Time View

ফতুল্লা প্রতিনিধি

সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘদিন পানির নিচে তলিয়ে থাকা ফতুল্লার খান সাহেব ওসমান আলী আন্তর্জাতিক স্টেডিয়ামের। ইতোমধ্যে বাস্তবায়নযোগ্যতা নিরীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। স্টেডিয়াম সংস্কারে প্রায় আড়াইশ’ কোটি টাকা বরাদ্দও হয়েছে। গতকাল শনিবার (২৭) মে নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই তথ্য জানান।

প্রসঙ্গত, ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত হয়। ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামটির উদ্বোধন করেন। দীর্ঘ ৬ বছর ধরে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী আন্তর্জাতিক স্টেডিয়ামটি পানির নিচে তলিয়ে আছে। আউটার স্টেডিয়ামের অবস্থাও একই। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ব্যবহার না হওয়ায় অযত্ন আর অবহেলায় স্টেডিয়ামের মূল গ্রাউন্ড, গ্যালারিসহ সবকিছু ধ্বংসপ্রায়। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় স্টেডিয়ামের ভেতরে মাদকসেবীদের আড্ডা জমে উঠেছে। চুরি হয়ে গেছে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের অনেক যন্ত্রাংশ। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটি আইসিসি অনুমোদিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম ছিল। এই মাঠটি নারায়ণগঞ্জকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দিয়েছিল।

মন্ত্রী বলেন, আশা করি খুব শিঘ্রই স্টেডিয়ামের উন্নয়নের কাজ শুরু হবে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের চারটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ বরাদ্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় জায়গার অভাবে আমরা স্টেডিয়াম করতে পারিনি। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য আরেকটি প্রজেক্ট নেওয়া হয়েছে। আশা করি তাও হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »