বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

১৪ মাস পর ছাত্রনেতা জিদান হত্যাচেষ্টা মামলায় শামীম ওসমান আসামি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান-ওয়ন ওসমানসহ ৪৮ জনের নামে মামলা

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মো. জিদান হোসেন (২২) হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৫৯ জনের নামে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

গত বছর ১৯ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় গুলি এবং দেশীয় অস্ত্রের আঘাতে জখম হন ছাত্র নেতা জিদান হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার ১৪ মাস পর জিদান নিজেই বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সোমবার রাতে মামলাটি রেকর্ড করা হয়।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে। এছাড়া মামলায় আরও রয়েছেন– নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম,শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান,আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন,আওয়ামী লীগ কর্মী মো. বিল্লাল হোসেন, তাওলাদ হোসেন, রিফাত, আমির হোসেন, মো. জুলহাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম জানান,“বাদী জিদান হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »