শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার নগর পার্কে ব.ন্দু.ক হাতে মা.স্তা.নি : দুই তরুণ আটক বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

স্ত্রীকে হ ত্যা র পর স্বামীর আত্মসমর্পণ

বন্দর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৪৩ Time View

পারিবারিক কলহের জেরে বিজলী আক্তার আমেনা (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তার স্বামী ইমরান হোসেন। শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে বন্দরে উপজেলার এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। নিহত বিজলী আক্তার আমেনা কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, ৯ মাসে আগে আমেনার সঙ্গে ইমরানের বিয়ে হয়। এটি আমেনার দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে প্রায় সময় পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো।

তিনি আরো জানান, রাতে ইমরানের মোবাইল নিয়ে ভাগ্নের সঙ্গে কথা বলে আমেনা। এসময় ইন্টারনেটের (এমবি) নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আমেনাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ইমরান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আসামির ফাঁসি দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, গৃহবধূ আমেনাকে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »