রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

সোনারগাঁওয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৫৯ Time View

সোনারগাঁয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ মে) সকালে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি রহমান মুজিব, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সংস্কৃতিকর্মী ও ব্যাংকার মতিউর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক খাদিজা আক্তার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরান হোসেন, রাসেল আহমেদ ও ইসকান্দার আলী আলভী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁয়ের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস খুবই সমৃদ্ধশালী। প্রাচীন বাংলার রাজধানী ছিল এ সোনারগাঁ। দেশ-বিদেশে সোনারগাঁয়ের ব্যাপক পরিচিতি রয়েছে। এ অঞ্চলে বহু প্রত্মসম্পদ রয়েছে। তার মধ্যে কোম্পানিকা সেতু একটি প্রাচীন প্রত্নসম্পদ। বর্তমানে এটি অযত্নে, অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে। অবিলম্বে এ প্রত্মসম্পদকে সংস্কার ও সুরক্ষার দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »