সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সোনারগাঁওয়ে কালাম, আড়াইহাজারে স্বপন ও রূপগঞ্জে হাবিব উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৮৯ Time View

উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাহফুজুর রহমান কালাম, আড়াইহাজার উপজেলায় সাইফুল ইসলাম স্বপন ও রূপগঞ্জ উপজেলায় হাবিবুর রহমান উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, সোনারগাঁও উপজেলায় ১৪২ কেন্দ্রের ফলাফলে বিজয়ী ঘোড়া প্রতীকে মাহফুজুর রহমান কালাম। কালাম পেয়েছেন ৮১ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন ওমর পেয়েছেন ৭৫ হাজার ৬২৫ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন চারজন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন (আনারস), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটরসাইকেল) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম)।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবুল ফয়েজ শিপন (চশমা), এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া (টিউবওয়েল), মাছুম চৌধুরী (তালা) ও আজিজুল ইসলাম (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ফরিদা পারভীন (ফুটবল) ও মাহমুদা আক্তার (হাঁস)।

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম স্বপন ঘোড়া প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজালাল মিয়া দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৩২ ভোট। আনারস প্রতীক নিয়ে কাজী সুজন ইকবাল পেয়েছেন ১ হাজার ৯৯৭ ভোট।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে এ উপজেলায় সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা মোশারফ ও সাধারণ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম একক প্রার্থী। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হয়েছেন।

রূপগঞ্জে হাবিবুর রহমান হাবিব ১ লাখ ১৮ হাজার ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পরাজিত প্রার্থী আবু হোসেন ভুঁইয়া রানুর চেয়ে ৯৮ হাজার ৪৩৪ ভোট বেশি পেয়েছেন। এখানে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার রিয়া।

তবে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মধ্যে গাজী গোলাম মর্তুজা পাপ্পা, তাবিবুল কাদির তমাল তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। সেলিমের মনোয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও রূপগঞ্জ ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »