সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজে মধ্যরাতে ম্যাজিস্ট্রেটের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ ৪ জন গ্রেপ্তার ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মা.রা.মা.রি : দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ইয়া.বা’র বিনিময়ে ডেকে এনে গু.লি ও ছু.রিকা.ঘাতে হ.ত্যা: গ্রেপ্তার ৩ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াতে আমীর এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাহিরে ফেলে দিয়েছে: মামুনুল হক হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী : কর্মকর্তাদের আগাম হাজিরায় ক্ষো.ভ সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হ.ত্যা: বাবা-ছেলে গ্রেপ্তার

সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩৫ Time View

সোনারগাঁও উপজেলার গোয়ালদী গ্রামে অবস্থিত ৫০৮ বছরের পুরনো প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই শাহী মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেন। এর আগে এ কমিটি গত বছরের ৭ মার্চ ঐতিহাসিক জরাজীর্ণ এ মসজিদটি সংস্কার ও সংরক্ষণের দাবীতে মানববন্ধন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন। সেই দাবীর প্রেক্ষিতে চলতি বছর রমজান মাসে এ মসজিদের সংস্কার কাজ শুরু করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইতিমধ্যে এ মসজিদের প্রায় অর্ধেক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

পরিদর্শন কালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস বলেন, “আমাদের কমিটির প্রধান লক্ষ্য হলো সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদকে যথাযথভাবে সুরক্ষা ও সংরক্ষণ করা। গবেষণা, ডকুমেন্টেশন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমরা এই অঞ্চলের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে দেশ-বিদেশে, বিশেষত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ২০২৪ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আনন্দের বিষয়, আমাদের ধারাবাহিক প্রচেষ্টার প্রেক্ষিতে সরকার সম্প্রতি গোয়ালদী শাহী মসজিদ-এর সংস্কার কার্যক্রম শুরু করেছে। এ জন্য আমরা সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি, সোনারগাঁয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদগুলোর সংরক্ষণ ও সংস্কারের কাজও যেন দ্রুত শুরু করা হয়- যাতে আমাদের ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে পারি।”

মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতু, গোয়ালদী শাহী মসজিদ, কোম্পানিকা সেতু এবং প্রায় সাতশ বছরের প্রাচীন উপমহাদেশের প্রথম হাদিসচর্চা কেন্দ্র সংলগ্ন ঐতিহাসিক গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন এবং সংস্কৃতি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং এর অনুলিপি বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে। এছাড়া সোনারগাঁও প্রেস ক্লাবে এই বিষয়ক একটি সেমিনারের আয়োজনও করা হয়েছিল।

পরিদর্শন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহবায়ক কবি রহমান মুজিব, সদস্য সচিব রবিউল হুসাইন, সদস্য মোয়াজ্জেনুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »