সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সোনারগাঁওয়ের সাংবাদিক মনিরের শ্বশুর ইন্তেকাল করেছেন

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৫৯৬ Time View

সোনারগাঁ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য মো. মনির হোসেনের শ্বশুর গোয়ালদী হরিশপুর গ্রামের বাসিন্দা মো. আলমগীর খান (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোক করে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সোনারগাঁও পৌরসভায় গোয়ালদী হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার সকাল ১০টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

মো. মনির হোসেনের শ্বশুর আলমগীর খানের মৃত্যুতে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহ উদ্দিন, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ ক্লাবের সব সদস্য শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »