শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে নারীকে ধর্ষণের ঘটনায় প্রতারক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৪১ Time View

সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে প্রবাসীদের স্ত্রীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে ফয়সাল আহাম্মেদ (৩৪) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয়ধারী একটি ভুয়া আইডি কার্ড, সেনাবাহিনীর পোষাকের রংয়ের একটি ব্যাগ, একটি টি-শার্ট এবং নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যা ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন উলুকান্দি পশ্চিমপাড়ার জনৈক আলমের বাড়ীর দোতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় এক নারীকে তার কবল থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ভিকটিম তার ভাইয়ের সিদ্ধিরগঞ্জের বাসায় বেড়াতে গেলে আসামী ফয়সালের সাথে পরিচয় হয়। তখন ফয়সাল নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত আছেন এ মর্মে পরিচয় দেন। এরপর তাকে প্রেমের ফাঁদে ফেলেন। পরবর্তীতে ভুক্তভোগীর কাছ থেকে ফয়সাল এক লাখ টাকা হাতিয়ে নেয় এবং তার বদলি হয়েছে উল্লেখ করে ভুক্তভোগীকে ময়মনসিংহ নিয়ে একটি বাসায় রাখে। পরে তার স্বামীকে তালাক প্রদানের জন্য খুন-জখমের হমকি প্রদান করে এবং ধর্ষণ করে। একপর্যায়ে ময়মনসিংহ থেকে ভুক্তভোগীকে কক্সবাজার এবং পরে নারায়ণগঞ্জের আড়াইহাজার নিয়ে আসে।

এদিকে এক সময় ওই ভুক্তভোগী জানতে পারেন আসামী ফয়সাল বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নন এবং সে একই পরিচয়ে একাধিক নারীকে ধর্ষণ করেছে। এরপর সে ফয়সালের কাছ থেকে চলে আসতে চাইলে এবং তার প্রদানকৃত টাকা ফেরত চাইলে প্রতারক ফয়সাল ভুক্তভোগী ও তার পরিবারকে খুনের ভয় দেখায়। পরবর্তীতে ভুক্তভোগী সুযোগ বুঝে তার ভাইকে ফোন করে জানালে তার ভাই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীর অবস্থান নির্ণয় করে পুলিশ তাকে উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃত ফয়সাল প্রবাসীর স্ত্রীদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের প্রেমের ফাঁদে ফেলে স্বামীকে তালাক প্রদান করাতো। পরবর্তীতে অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের জিম্মি করে ধর্ষণ করতো। প্রতারক ফয়সাল ইতোপূর্বে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে গোপালগঞ্জে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করেছে। ময়মনসিংহের নান্দাইলে এক প্রবাসীর স্ত্রীকে একই পদ্ধতিতে প্রতারণা ফাঁদে ফেলে স্বামীকে ডিভোর্স করিয়ে ধর্ষণ করে। তার বিরুদ্ধে শাহবাগ এবং তুরাগ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ফয়সালকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »