বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা আসলাম ও তোফা আ ট ক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৭৯ Time View

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

বুধবার (৬ আগস্ট) রাতে নাসিক ৬ ও ৪ নং ওয়ার্ড হতে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রয়েছেন।

আটক হওয়া নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম একই সাথে থানা বিএনপির সহ-সভাপতি। এবং জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক।

 

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত তথ্য জানানো যাবে।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, বিএনপি নেতা তোফা ও আসলামের বিরুদ্ধে নারা অভিযোগ রয়েছে। তারা বর্তমানে এসপি অফিসে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »