বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

সিদ্ধিরগঞ্জে ফুটওভার ব্রিজের ওপর আগুন: পুড়েছে জেলা বিএনপি’র আহ্বায়কের ব্যানার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ Time View

সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজের ওপর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মাদানীনগর এলাকার ফুটওভার ব্রিজে টানানো জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যানার পুুড়ে যায়। এ ঘটনায় মোঃ রিয়াজ হোসেন (৩১) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে এ ঘটনাটি ঘটে। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর ফুটওভার ব্রিজে টানানো বিএনপির ব্যানার, ফেস্টুন ও ফুটওভার ব্রিজের ওপর আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

সিদ্ধিরগঞ্জ থানা ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃত রিয়াজ হোসেন এক হাজার টাকার বিনিময়ে এ কাজ করেছে বলে পুলিশের নিকট স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত রিয়াজ হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বেহাকৈর এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃত রিয়াজ হোসেনকে শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »