বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

সিদ্ধিরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃ-ত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ Time View

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি পুকুরের পানিতে ডুবে সাইফা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা পুকুর থেকে লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

তিনি জানান, শিমরাইল এলাকার একটি পুকুরে দুইটি শিশু পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা একটি শিশুকে উদ্ধার করতে পারলেও আরেকটি শিশু নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে আমাদের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে তারা উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধার অভিযানের প্রায় আধ ঘন্টার চেষ্টার পর পুকুর থেকে সাইফার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে অজ্ঞান অবস্থায় সাইফাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাইফা আক্তার শিমরাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »