শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে ক্রাউন সিমেন্টে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হ-ত্যা: মায়ের মামলা দায়ের

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ Time View

সিদ্ধিরগঞ্জে ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর ভেতরে মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদকে (২৪) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার মা সাজেদা আক্তার। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনের নামে মামলাটি দায়ের করেন তিনি। বিষয়টি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

মামলার আসামিরা হল- ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর মিক্সার গাড়ীর চালক মশিউর রহমান (২৫), সহকারী রিয়াদ (১৯), সিনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার সাইফুল ইসলাম হীরা (৩১), চালক নাছির মোল্ল্যা (৪৪), ল্যাব টেকনিশিয়ান বাবু রাজবংশী (২৮), মিক্সার গাড়ীর মিস্ত্রী সাব্বির মোল্ল্যা (২৯), সিকিউরিটি গার্ড রেজাউল করিম (৪৬), এনামুল হক (২৪), হামিদুল ইসলাম (৫২), নূরুল ইসলাম (৫৩), এডমিন অফিসার আল মুরাদ (৩৭), সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ সুমিলপাড়া (আইলপাড়া) এলাকায় মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সাজ্জাদ ঢিল ছুড়ে একটি গাড়ির গ্লাস ভেঙে ফেলায় গাড়ির চালক-হেলপার ঐ যুবককে আটক করে ছিনতাইকারী আক্ষা দিয়ে ক্রাউন সিমেন্ট কনক্রিট এন্ড বিল্ডিং প্রোডাক্টস লিঃ এর ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ৭ সেপ্টেম্বর দুপুরে হত্যায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা (নং-১৫) দায়ের করেছেন। মামলায় ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »