শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ Time View

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি সেলিম খান (৬০), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ ইউসুফ আলী মাসুদ (৪২) ও সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মাজহারুল ইসলাম সোহেল (৩৫)। গ্রেপ্তারকৃত মোঃ ইউসুফ আলী মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগিনা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃত তিনজনের নামেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার আসামি। তাদেরকে পৃথক তিনটি মামলায় বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »