শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জের মাদক কারবারি ফতুল্লায় গাঁজাসহ গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৭২ Time View

সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের মফিজুল ইসলামের পুত্র জহিরুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে ফতুল্লার লঞ্চঘাট থেকে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবারি জহিরুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার (২৫ মে) আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে তাকে ফতুল্লা লঞ্চঘাটস্থ রশিদের ফলের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের সাথে থাকা কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হারেছ শিকদারসহ অন্যান্য পুলিশ সদস্য ফতুল্লা লঞ্চঘাটস্থ রশিদের ফলের দোকানের সামনে অভিযান চালিয়ে স্কুল ব্যাগে থাকা তিন কেজি গাজাসহ জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »