সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

রূপগঞ্জে যুবদলের সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩২২ Time View

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সমাবেশ করেছে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল। বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সমু মার্কেট সংলগ্ন মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে রূপগঞ্জকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যুদের নির্মুল করা হবে। এ জন্য রূপগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা মশিউর রহমান টিপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। এ সময় আরো বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আনোয়ার আব্দুল্লাহ, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাহার মাহামুদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন, রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোমেন মিয়া, যুবদল নেতা আল মুনসুর ভুঁইয়া, বিএনপি নেতা মফিজুর রহমান, মাহাবুর রহমান, মাজহারুল হক রতন, আরিফ হাসান, ওমর সাঈদ ও সাহিদা আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »